সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী শায়রুল হাসান

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

বিশিষ্ট ব্যাংকার ও করপোরেট ব্যক্তিত্ব কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজী শায়রুল হাসান কর্মজীবনে ব্যাংকিং, আর্থিক সেবা, এফএমসিজি, টেলিযোগাযোগ ও সেবা খাতে ৪১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেডসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পিএলসির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাজী শায়রুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) অর্জন করেছেন।

সূত্র: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত