গোপালগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:১৭ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনা নিহতের ঘটনা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জ গামী মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে।

আটকে পড়া হেলপারকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এস আই সোহেল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। যানবাহন দুটি জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত