আগামী (১০ জুলাই) শুক্রবার দিনব্যাপী 'সরকারি বাঙলা কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ২০২৬ (১৯৬২-২০২৬)' আয়োজিত হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের এই ঐতিহাসিক আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক এই কলেজের বর্তমান অধ্যক্ষ মহোদয় অধ্যাপক মো. কামরুল হাসান। পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ মহোদয় অধ্যাপক মিটুল চৌধুরী। সার্বিক সহযোগিতায় রয়েছেন কলেজ প্রশাসন।
সরকারি বাঙলা কলেজের বর্তমান অধ্যক্ষ মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের সার্বিক উন্নয়নে একের পর এক কর্মযজ্ঞ উদযাপন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় অধ্যক্ষ মহোদয় এই প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি আদর্শ প্লাটফর্মের শূন্যতা উপলব্ধি করেন। এই শূন্যতা থেকে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন যার মাধ্যমে কলেজের উন্নয়ন প্রকল্পসমূহকে আরও বেগবান করা যায়। তার এই ইচ্ছাকে সম্মান জানিয়ে উপাধ্যক্ষ মহোদয়, কলেজ প্রশাসন এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি ইউনিট এই মিলনমেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে।
১০ জুলাই ২০২৬ শুক্রবার অনুষ্ঠিতব্য এই মিলনমেলায় কিভাবে একটি সুন্দর 'সরকারি বাঙলা কলেজ অ্যালমনাই অ্যাসোসিয়েশন' গঠন করা যায় সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা ও গঠনতন্ত্র উপস্থাপন করা হবে।
সরকারি বাঙলা কলেজের সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান জানানো হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা নিম্নে উল্লিখিত রেজিস্ট্রেশন লিংক-এ প্রবেশ করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
রেজিস্ট্রেশন লিংক : https://gbcreunion.com
ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের প্রতিষ্ঠাকালীন প্রেক্ষাপট ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। শিক্ষা, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগের মূলমন্ত্রকে ধারণ করে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পেশাগত সম্পর্কের উন্নয়ন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও বর্তমান শিক্ষার্থীদের সহায়তায় কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। সকলের সুবিধার্থে অনুষ্ঠানের কর্মসূচি নিম্নে উল্লেখ করা হলো।
সকাল ০৯:০০টা-১০:০০টা পর্যন্ত রিপোর্টিং- আইডি কার্ড, খাবারের টোকেন, সকালের নাস্তা ও উপহার সামগ্রী বিতরণ;
সকাল ১০:৩০মিনিট-দুপুর ১২:৩০মিনিট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণে শোক প্রস্তাব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য ব্যাচ ভিত্তিক প্রতিনিধি নির্বাচন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা;
দুপুর ১২:৩০মিনিট-৩:০০টা পর্যন্ত জুম্মার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি;
বিকাল ৩:০০টা-৫:০০টা পর্যন্ত ব্যাচ ভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ;
বিকাল ৫:০০টা-৫:৩০ মিনিট পর্যন্ত আসরের নামাজ ও বিকেলের চা নাস্তার বিরতি;
বিকাল ৫:৩০ মিনিট-৬:৩০ মিনিট পর্যন্ত র্যাফেল ড্র এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান;
সন্ধ্যা ৬:৩০মিনিট-৭:০০টা পর্যন্ত মাগরিবের নামাজের বিরতি;
রাত ৭:০০টা-৮:৩০ মিনিট পর্যন্ত অতিথি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান;
রাত ৮:৩০ মিনিটে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা।

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু