গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৫:০৭ পিএম

টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে ওই বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ।

জানা গেছে, কতিপয় ব্যবসায়ী উলপুর বাজারে সরকারি খাস জমি বন্দোবস্ত না নিয়ে স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। পরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এদিন ওই বাজারের তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়। 

এসময় উলপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. মহাসিন উদ্দিন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরীফ বলেন, এদিন আমরা উলপুর বাজারের তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে অবৈধ স্থাপনা সমুহের মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত