নেত্রকোনায় সোমেশ্বরী নদীতে নিখোঁজের ৩ ঘণ্টা পর তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৬:৫২ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর আশিক (২০) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (৯ জুন) বিকেলে পৌরশহরের তেরি বাজার শিবগঞ্জ ঘাট এলাকায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল। এর আগে দুপুর দুইটায় তেরি বাজার শিবগঞ্জ ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় আশিক। 

আশিক একই উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ঈশ্বরখলা কান্দিয়া গ্রামের খোশ মাহমুদের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিকের বড় ভাই ওমর ফারুক তেরি বাজার ঘাট হইতে শিবগঞ্জ বাজার ঘাটের নৌকার মাঝি। ছোট ভাই তার বাড়ি বেড়াতে এসে নদীতে গোসলে নেমে স্রোতে হারিয়ে যায়। দীর্ঘক্ষণ তার খোঁজ না পেয়ে স্থানীয়দের নিয়ে নদীতে খুঁজাখুঁজি করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের তিন ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রাসহ জাল ফেলে খোঁজ করার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে উদ্ধার শুরু করে। পরে ডুবুরি দল বিকেলে নিখোঁজের স্থান থেকে কিছুটা দূর থেকেই মরদেহটি উদ্ধার করে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত