নেত্রকোনায় ছেলের শাবলের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:১৭ পিএম

নেত্রকোনার চল্লিশা এলাকায় ছেলের হাতের শাবলের আঘাতে মিনতি (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।। শ্যামল (২৫) নামের ছেলেকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার চল্লিশা এলাকায় এ  ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামলকে (২৫) আটক করেছে পুলিশ।  পুলিশের সদর সার্কেল স্বজল কান্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

দুপুরে খাবার খাওয়ার সময় মায়ের মাথায় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সেইসাথে ছেলেকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মা মিনতি চল্লিশা বাজারে কাজ করে এবং ভিক্ষা করে একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন। নিজের বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ায় একটি পরিত্যক্ত স্কুলের পেছনে ছাপড়া ঘর করে ছেলেকে ভিক্ষা করে খাওয়াতেন। ছেলে শ্যামল মাদকাসক্ত বলে সকলের দাবি।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্বজল কান্তি সরকার জানান, আজকে চাহিদা অনুযায়ী খাবার দিতে না পারায় এই বৃদ্ধা মাকে সাবল দিয়ে আঘাত করে ছেলে। ওই নারী বাজারের দোকানে দোকানে কাজ করে দিয়ে খাবার নিতেন, ভিক্ষা করে খাওয়াতেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। সেইসাথে তিনি মাদক নির্মূলে সকলকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত