মণিরামপুর পৌরসভার উন্নয়নমুখী বাজেট ঘোষণা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৭:৪১ পিএম

মণিরামপুর পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকার আয়-ব্যয় ধরে একটি উন্নয়নমুখী বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন মণিরামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দয়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফায়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান, মণিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতে ইসলামীর আহ্বায়ক ফজলুল হক, পৌর প্রেসক্লাবের সভাপতি এস এম মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক এমএম মতিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং পৌর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত