আড়াইহাজার 

পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে আড়াইহাজার বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স মদিনা রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. শুভ (২০) কে ১ হাজার টাকা এবং মেসার্স এ রহমান ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. আব্দুর রউফ (৫০) কে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা বা মোড়ক ব্যবহার না করে আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান, পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত