‘আওয়ামী লীগ ঘরে ঘরে চাকরির কথা বলে বেকারত্ব উপহার দিয়েছে’

সিলেট-১ (মহানগর-সদর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে গত দশ বছরে ঘরে ঘরে বেকারত্ব উপহার দিয়েছে। লাখ লাখ শিক্ষিত যুবক এখন বেকার ঘুরছে। সরকার উন্নয়নের সাইনবোর্ড ব্যবহার করে দুর্নীতি-লুটপাট করেছে।

দুঃশাসন থেকে মুক্তি পেতে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। 

খন্দকার মুক্তাদীর গতকাল মঙ্গলবার বিকালে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের মানসিনগর গ্রামে এক উঠান বৈঠকে একথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি তারা মিয়া।

বিএনপি নেতা জঈন উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, বিএনপি নেতা একেএম তারেক কালাম, আব্দুস সালাম বাচ্চু, ডাঃ আশরাফ আলী, দিলোয়ার হোসেন প্রমুখ।