আইপিএলে দল পেলেন না মাহমুদউল্লাহও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে উঠেছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার। কিন্তু মুশফিকুর রহীমের পর অবিক্রীত থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদও।

মঙ্গলবার জয়পুরে বসেছিল আইপিএলের আসছে আসরের নিলাম। মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম উঠেছে নিলামে। যেখানে ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ২২৮, বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১২২।

আইপিএল নিলামের মুশফিক মাহমুদউল্লাহ দুজনেরই ভিত্তি মূল্য ছিল ৫০ রাখ রুপি। দুই দফায় মুশফিকের নাম এলেও তাকে নিতে কেউ আগ্রহ দেখায়নি। অন্যদিকে মাহমুদউল্লাহর নাম আসেনি নিলামে।

২০১৯ সালে তাই বাংলাদেশ থেকে শুধু মাত্র সাকিব আল হাসানকে খেলতে দেখা যাবে আইপিএলে। যাকে ধরে রেখেছে তার গতবারের দল সানরাইজার্স হায়দরাবাদ।

গেল আসরে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। যাকে এবারের আসরে খেলতে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই নিলামেও নাম ওঠেনি তার।