রাষ্ট্রপতির বড় বোন সিজিরা খাতুন মারা গেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বড় বোন মোসাম্মাৎ সিজিরা খাতুন মারা গেছেন। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের  মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামে নিজ বাড়িতে মারা যান ৮২ বছর বয়সী সিজিরা খাতুন। সিজিরা খাতুনের এক ছেলে ও সাত মেয়ে রয়েছে। সিজিরা খাতুনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।