বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- এ নিয়োগ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনসাধারণ ও পরিবেশের পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অবকাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম

হিসাবরক্ষক- ১টি

বেতন: ১৮,৬০০ টাকা

হিসাব সহকারী- ১টি

বেতন: ১৭,৩৪৫ টাকা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ১টি

বেতন: ১৭,৩৪৫ টাকা

কম্পিউটার অপারেটর- ১টি

বেতন: ১৭,৩৪৫ টাকা

বয়স:  ১০-০৩-২০১৮ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর

আবেদনের শেষ সময়: ১৮ জানুয়ারি, ২০১৯

শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন