ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে বন্দর ভান্ডারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানিয়েছেন, আতাউর রহমানের বিরুদ্ধে নাশকতার মামলা আছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, রাত থেকে বিএনপি, ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান জোরদার করবে বলে তাদের কাছে তথ্য আছে।
এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকার এই নেতাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।
এদিন রাতে কিশোরগঞ্জেও বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।