লোকবল নেবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- এর অধীনে ‘Natural Efficiency Project’ প্রকল্পে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ছয় পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোর মধ্যে রয়েছে- প্রোগ্রামার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর) একজন, সহকারী প্রোগ্রামার (ডাটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর) একজন, সহকারী প্রোগ্রামার (নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর) একজন, সহকারী প্রকৌশলী তিনজন, সহকারী হিসাব কর্মকর্তা ১১ জন এবং উপ-সহকারী প্রকৌশলী দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোতে আবেদনের সময় শেষ হবে আগামী ৭ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত। http://kgdcl.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা প্রতিষ্ঠানটির ওয়েব অ্যাড্রেস https://www.kgdcl.gov.bd এ গিয়ে আবেদনপত্র পূরণ করা যাবে।

প্রার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলিসহ বিস্তারিত দেখুন নিম্নের বিজ্ঞপ্তিতে