সদ্য বিয়ে। রোমাঞ্চ আর শিহরণ একটু বেশিই। তার উপর স্বামীর নামের পাশে যদি যোগ হয় নতুন উপাধি ‘মোস্ট স্টাইলিশ ম্যান অব দ্য ইয়ার’, তাহলে শিহরণের মাত্রা তো বাড়বেই।
প্রিয়াঙ্কারও হয়েছে তাই। নিক জোনাসকে চুমু খাওয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাসে ভেসেছেন ‘দেশি গার্ল’।
ছবির ক্যাপশনে বলিউড নায়িকা লিখেছেন, “বিশ্বের সবচেয়ে স্টাইলিশ পুরুষকে চুমু খেয়ে আমি গর্বিত… সৌন্দর্য দেবতার আশীর্বাদ তোমার ওপরে বর্ষিত হোক।”