সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজি নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজি নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তাদের মেয়ে শারমিন সুলতানা খুকু।
জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলী আহমেদ হাসেমী জানান, তারা নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। উল্লেখ্য, গাজি নজরুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন।