চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের আপত্তির কারণে ভোট গ্রহণ থেকে বাদ পড়েছেন তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাদ পড়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাইলধর বশিরুজ্জমান স্মৃতি শিক্ষা কেন্দ্র, বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পিতা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু বাদ পড়া প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা। এ কারণে বিএনপি প্রার্থী সরওয়ার নিজাম এসব প্রতিষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ আনলে প্রতিষ্ঠানগুলোকে ভোট গ্রহণের দায়িত্ব থেকে বাদ রাখে ইসি।
এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা আগের সব নির্বাচনে দায়িত্ব পালন করলেও এবারের নির্বাচনে বাদ পড়ে যায়। সহকারী রিটার্নিং কর্মকর্তা গৌতম বাড়ৈ বলেন, বিএনপি প্রার্থীর আপত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নেয়।