দুর্নীতিতে জিরো টলারেন্স হতে হবে

নতুন সরকারের কাছে দেশের প্রতিটি মানুষের অনেক প্রত্যাশা থাকে। আমারও বেশ কিছু প্রত্যাশা রয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে তবে এর সঙ্গে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, যোগাযোগ খাতসহ বিভিন্ন খাতে। এসব ক্ষেত্রের অগ্রগতির জন্য বিশেষ দৃষ্টি দিয়ে কাজ করতে হবে। বিশেষ করে ব্যাংকিং খাতে যে অস্থিরতা বিরাজ করছে তা যেন সমূলে নির্মূল করা যায় এর জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে। এছাড়া দুর্নীতি দেশ থেকে সমূলে নির্মূল করতে হবে। জিরো টলারেন্স নীতি যেন কথার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। এটা কাজে প্রমাণ করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে যারা সহযাত্রী যেমন টিআইবি; এসব সংস্থাকে শত্রু মনে না করে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হবে। বর্তমানে যেসব প্রকল্প দেশে চলছে সেগুলো অবশ্যই চালিয়ে যেতে হবে, তবে দেখতে হবে সেগুলোতে কোনো দুর্নীতি হচ্ছে কি না। কারণ আমাদের দেশে রাস্তা বানানোর যে খরচ তা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। এটা কেন হচ্ছে তা তদন্ত করে দেখতে হবে এবং এ ক্ষেত্রে যারা দুর্নীতি করছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। জিপিএ-৫-এর প্রতিযোগিতা, পিইসি, জেএসসি পরীক্ষা চালু করে দেশের কোমলমতি শিক্ষার্থীদের ওপর যে মানসকি চাপ তৈরি করা হয়েছে তা থেকে ওদের রেহাই দিতে হবে।

লেখক : অধ্যাপক, শিক্ষাবিদ ও সমালোচক