চট্টগ্রাম- ৮ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানসহ চার নেতাকে আটক করেছে সিএমপির গোয়েন্দা শাখা।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসা থেকে বের হওয়ার পর আবু সুফিয়ানসহ চার নেতাকে আটক করা হয়।
পরে ডিবি কার্যালয়ে তাদের নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর আবু সুফিয়ানকে ছেড়ে দিলেও বাকি তিন নেতাকে আটক রাখা হয়েছে।
আটক তিন নেতা হলেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মহানগর ন্যাপ সভাপতি ওসমান গণি সিকদার এবং মহানগর যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আরিফুর রহমান।
মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটকের সংবাদটি অস্বীকার করা হয়েছে। তবে নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।