নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে: ফখরুল

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

নিজের ভোট প্রদান শেষে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। এভাবে সুষ্ঠু ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে। এলাকার উন্নয়ন হবে।

এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ভোট দেন। এরপর তিনি বিভিন্ন কেন্দ্রে যান ভোটের পরিবেশ পর্যবেক্ষণে।