বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের নোয়াখালী শহরের বাসায় সন্ত্রাসীরা গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
শাহজাহান নোয়াখালী-৪ আসনের প্রার্থী। তিনি দাবি করেন, রোববার সকাল ১১টার দিকে তার বাসায় হামলা হয়। জানালার কাচ ভেঙে গেছে। এ সময় বাসায় থাকা বিএনপি কর্মীরা তাকে মানবঢাল তৈরি করে রক্ষা করেন।
শাহজাহানের অভিযোগ, বাসা থেকে ১৫ গজ দূরে পুলিশ থাকলেও এগিয়ে আসেনি।
পুলিশের টিএসআই লিটন দাস দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কিন্তু কোনো সন্ত্রাসী সেখানে দেখতে পাইনি।’