বাগেরহাট-০৩

হাবিবুন নাহারের নৌকা বেসরকারিভাবে নির্বাচিত

মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনে ১ লাখ ৭৫ হাজার ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহার। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ১৩ হাজার ২৯৫ ভোট। 

আসনটিতে মোট ভোট কেন্দ্র ৯৬টি। নৌকা প্রতীক মোংলার ৪৮টি কেন্দ্র থেকে পেয়েছে ৮৮ হাজার ৬৭ এবং রামপালের ৪৮টি কেন্দ্র থেকে ৮৭ হাজার ১১৭ ভোট।

ধানের শীষ প্রতীক মোংলা থেকে ৪ হাজার ৪৪৬ আর রামপাল থেকে ৮ হাজার ৮৪৯ ভোট পেয়েছে। হাবিবুন নাহার খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের স্ত্রী। হাবিবুন নাহার এবার নিয়ে এ আসনটিতে ৩ বার এমপি নির্বাচিত হলেন। আর এবার নিয়ে শেখ আব্দুল ওয়াদুদ হাবিবুন নাহারের কাছে দ্বিতীয় বারের মত পরাজিত হলেন।