একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী।
জাতীয় ফুটবল দলের সাবেক তারকা সালাম মুর্শেদী ১৩১ কেন্দ্রে ২ লাখ ২৩ হাজার ২১৫ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল পেয়েছেন মাত্র ১৪ হাজার ১৮৭ ভোট।