সুনামগঞ্জ-২ আসনে আ.লীগের জয়া সেন গুপ্তার জয়

সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনে আ.লীগের প্রার্থী জয়া সেন গুপ্তা জয়ী হয়েছেন। দুই উপজেলার ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২৪০১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭৫৮৭ভোট।
প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা নাছির উদ্দিন চৌধুরীকে ৫৬৪৩০ ভোটে পরাজিত করেন।
রোববার রাত ৯টা ২৭মিনিটে সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ কক্ষ থেকে এ এ ফলাফল জানানো হয়।