ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে আ’লীগ জয়ী

একাদশ সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। চারটি আসনের তিনটিতে আ’লীগ এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

এ নির্বাচনে ফরিদপুরের ১৪ লক্ষ ২০ হাজার ৬৭২ জন ভোটারের মধ্যে ৮৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৬৫৭ কেন্দ্রে ভোট গ্রহণ হয় বলে জানিয়েছেন, জেলার রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, জেলার চারটি সংসদীয় আসনে বড় ধরনের সহিংসতা ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রয়োগ করেছেন ।

ফরিদপুর চারটি আসনের মধ্যে যারা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন-

ফরিদপুর-১আসনে ১৯৪ কেন্দ্রে বেসরকারি ভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী মনজুর হোসেন তিনি পেয়েছেন ৩০৫,৪৯১ এবং নিকটতম প্রার্থী বিএনপির শাহ মো. আবু জাফর তিনি পেয়েছেন ২৭,০৭৯ ভোট।

ফরিদপুর-২ আসনে ১২৩টি কেন্দ্রে বেসরকারি ভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী তিনি পেয়েছেন ২,১৯২০৯ এবং নিকটতম প্রার্থী বিএনপির শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তিনি পেয়েছেন ১৪, ৮৮৫ ভোট ।

ফরিদপুর-৩ আসনে ১৫৩টি কেন্দ্রে বেসরকারি ভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তিনি পেয়েছেন ২,৭৪৮৭১ এবং নিকটতম প্রার্থী বিএনপির চৌধুরী কামাল ইবনে ইউসুফ, তিনি পেয়েছেন ২১,৫০০ ভোট ।

এবং ফরিদপুর-৪ আসনে ১৮৭টি কেন্দ্রের মধ্যে ১৫৫টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি ভাবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী  মজিবুর রহমান চৌধুরী নিক্সন, তিনি পেয়েছেন ১,৩১৬৫৪ এবং নিকটতম প্রার্থী আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ তিনি পেয়েছেন ৭৬,২৪৬ ভোট ।