সারোগেসি পদ্ধতিতে আবার মা হচ্ছেন মার্কিন অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ান।
একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের পদ্ধতিকে বলা হয় সারোগেসি। ১১ মাস আগে একইভাবে তৃতীয় সন্তানের মুখ দেখেন তিনি।
‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ টিভি রিয়েলিটি শোর মাধ্যমে ২০০৭ সালে তুমুল জনপ্রিয় তারকায় পরিণত হন কিম কার্দাশিয়ান।
২০১১ সালের আগস্টে ঘটা করে বিয়ে করেছিলেন কিম ও বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিস। কিন্তু মাত্র ৭২ দিনের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর ২০১২ সালের এপ্রিল থেকে চুটিয়ে প্রেম করেন কিম ও ৩৫ বছর বয়সী কেনি ওয়েস্ট। তার ঘরেই আসছে চতুর্থ অতিথি।
কার্দাশিয়ান যুক্তরাষ্ট্রের একটি সাপ্তাহিক ম্যাগাজিনকে বলেছেন, ‘ওয়েস্ট আরও সন্তান চায়। সে আমাকে সাতজনের কথা বলে বিরক্ত করে।’
‘শুরুতে আমি না করেছিলাম। কিন্তু ওর জেদ আমাকে বাধ্য করেছে আবার সন্তান নিতে,’ যোগ করেন কার্দাশিয়ান।