বাঞ্ছারামপুর আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঞ্ছারামপুরের শান্তিপুর গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে ২০ জন টেঁটাবিদ্ধসহ অনন্ত ৩০ জন আহত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ পক্ষ এবং সোনারামপুর ইউনিয়নের সাবেক সভাপতি মতি সরকার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই দুই আওয়ামী লীগ নেতার বিরোধ মেটানোর লক্ষ্যে সকাল ১০টায় সোনারামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে চেয়ারম্যান শাহীন আহমেদের বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক চলাকালে দুই পক্ষের লোকজন বেলা ১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেগম (৩৫), মোক্তার হোসেন (৩০), সাব মিয়া (৪০), জালাল মিয়া (৫০), সোহরাব হোসেন (৩০), দুলাল মিয়া (৩৫), কামাল মিয়া (৪০), সাইদ মিয়া (৩০), জিয়া উদ্দিন (৪০), নুরুল ইসলাম (৫০), সহিদ মিয়া (৬০), সাইদুর রহমান (২৫), ইউনুছ আলী (৪০), শিমুল (৩০), ইসমাইল হোসেন (৪০), খোকন মিয়া (৩৫), মোছেন মিয়া (৫০), ফরহাদ মিয়া (৪৫), ফারুক মিয়া (৪৫), মন্টু মিয়া (৪০), কামাল মিয়া (৩০) আহত হন। তাদের নরসিংদী সদর হাসপাতাল ও বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।