মুন্সীগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে জখম

ক্রিকেট খেলা নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচরে গতকাল বুধবার মারুফ ইসলাম চয়ন (২০) নামে এক কলেজশিক্ষার্থীকে পিটিয়ে জখম করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় টেঙ্গারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় ঢাকা কলেজের একাদশ শ্রেণির ওই শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চয়ন উপজেলার মধ্য ভাটেরচর গ্রামের ফারুক দেওয়ানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকেলে উপজেলার বড় ভাটেরচর গ্রামের মাঠে উত্তর শাহপুর ও মধ্য ভাটেরচর গ্রামের মধ্যে ক্রিকেট খেলা হয়। এতে ভাটেরচর গ্রাম জয়ী হওয়ার পর খেলা নিয়ে মারুফের সঙ্গে উত্তর শাহপুর গ্রামের আবু সাঈদ, রাকিব, শাহাদাতসহ কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়।