সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে গতকাল বুধবার রাতে রশিদ লস্কর (৫০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামের জবেদ আলী লস্করের ছেলে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, রশিদ ও তার স্ত্রী রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে ইজিবাইকে চড়ে কাশিনাথপুরে ফেরেন। এ সময় একাধিক মোটরসাইকেলে আসা ৭-৮ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।