নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ সুপার কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা। চার পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। শর্তসাপেক্ষে জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা
সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর- ০২টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৭০ ও ৮০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং টাইপিং- প্রতি মিনিটে শব্দের গতি বাংলাতে ২০ ও ইংরেজিতে ২৮ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ৯,০০০-২২,৪৫০ টাকা
বাবুর্চি- ০১টি
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা
পরিচ্ছন্নতাকর্মী- ০১টি
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাস
বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০১৯
আবেদন প্রক্রিয়া: আবেদন ফরম পূরণ করে আবেদনপত্রটি পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যলয় বরাবর পাঠাতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন