অমিতাভকে ‘স্যার’ না ডাকায় বাদ পড়েন কাদের খান

ঝলমলে বলিউডের আড়ালে রয়েছে অনেক কুৎসিত বিষয়। যেমন; অমিতাভ বচ্চনকে ‘স্যার’ সম্বোধন না করায় কাদের খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। অথচ সদ্য প্রয়াত এ অভিনেতার লেখা চিত্রনাট্যে এ নায়ক হয়ে উঠেছিলেন বিগ বি।

বিজনেস অব সিনেমা সাইটের সূত্রে কাদের খানের পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানিয়েছিলেন অমিতাভের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ।

অমিতাভ বচ্চনকে ‘স্যার’ সম্বোধন না করায় সিনেমা থেকে বাদ পড়েন কাদের খান। অমিতাভের প্রথমদিকের ২২টি সিনেমার চিত্রনাট্য কাদের খান হলেও ‘খুদা গাওয়া’ ও বিখ্যাত কিছু সিনেমা থেকে বাদ পড়েন। এ ছাড়া দুজনের সম্পর্কের নেতিবাচক কিছুদিন উন্মোচন করেন।

হিন্দি মূলধারার সিনেমার অন্যতম চিত্রনাট্যকার ছিলেন কাদের খান। তার লেখা চিত্রনাট্য দিয়ে অমিতাভ, জিতেন্দ্র ও গোবিন্দসহ অনেকেই তারকাখ্যাতি পান। বলিউডে তাদের ভিত্তি শক্ত হয়।

কাদের খান মারা যান ৩১ ডিসেম্বর। তার গল্পে শেষ দিকে কাজ করেন ডেভিড ধাওয়ান। তিনি বলেন, ‘ভাইজান’ কাদের খান ছিলেন আমার সিনেমার মেরুদণ্ড। আমাদের প্রথম কাজ ছিল ‘বোল রাধা বোল’। আমি ভাইজানকে ছাড়া সিনেমা নির্মাণ ভাবতেই পারতাম না। আমি চাইতাম আমার সব সিনেমার গল্প তিনি লিখুন। কিন্তু ব্যস্ততার জন্য পারতেন না।