সীতাকুণ্ডে যুবলীগ নেতা সম্রাট খুনের ঘটনায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা দাউদ সম্রাট খুনের ঘটনায় মামলা হয়েছে। বুধবার রাত সাড় ১০টায় নিহতের মা জেবুন্নেছা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সীতাকুণ্ডে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সন্ত্রাসী হামলায় দাউদ সম্রাট গত সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পৌরসদরের রেলগেট এলাকায় খুন হন।

নিহত সম্রাট পৌরসদর ভুইয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। একই হামলায় মো. সাজ্জাত হোসেন (২৬) ও অমল নাথ (২৮) নামের দুই যুবলীগ কর্মী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, ‘সন্ত্রাসী হামলায় নিহতের পরিবারের পক্ষ থেকে সম্রাটের মা জেবুন্নেছা বাদি হয়ে অজ্ঞাতসহ ১৫/১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা আসামি আটকে তৎপরতা চালাচ্ছি।’