ইসি অভিমুখে ঐক্যফ্রন্ট: নির্বাচন ট্রাইব্যুনালে মামলার সিদ্ধান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন অভিমুখে রওনা করেছে।

এ ছাড়া নির্বাচন ট্রাইব্যুনালের প্রত্যেক প্রার্থী নিজ আসনের হয়ে মামলা করবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

ইসিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠক থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে জনগণের সঙ্গে যে নিষ্ঠুর প্রতারণা করা হয়েছে, সে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। আমরা আমাদের প্রার্থীদের প্রতিবাদ  প্রত্যাখ্যান করার চিঠি দিয়েছি এই সেই স্মারক আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেব।

তিনি বলেন, আমরা পুনরায় তফসিল চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি শপথ নেয়ার প্রশ্নই ওঠে না। পরিষ্কার করে বলছি আমরা শপথ নেব না।