খোকার এপিএস মনিরের বিরুদ্ধে দুদকের মামলা

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে মামলা হয়েছে তার স্ত্রী শাহানাজ ইসলামের বিরুদ্ধেও। রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য  এ তথ্য জানিয়েছেন।