নানান আয়োজনের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শীতকালীন সিমেস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ, নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথক নবীনবরণ অনুষ্ঠিত হয়। স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১৫০০ শিক্ষার্থীকে বরণ করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য শেলী এ মুবদি ও ড. সাইদুর রহমান লস্কর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। বিজ্ঞপ্তি।