ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য বিক্রম সাইনি বলেছেন, যারা ভারতে নিজেদের নিরাপদ ভাবতে পারেন না তারা জাতিবিরোধী, তাদের এখানে বেঁচে থাকার দরকার নেই। আমাকে একটা মন্ত্রণালয় দিন, আমি তাদের ‘পশ্চাৎদেশে’ বোমা বেঁধে উড়িয়ে দেব।
বিজেপির এই নেতার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার আরো অভিযোগ রয়েছে। ভারতের উত্তর প্রদেশের ১৫১ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নির্মাণের উদ্বোধনীতে গিয়ে বৃহস্পতিবার এসব বলেন তিনি।
এমন মন্তব্যের পর সমালোচনার মুখে সাইনি বলেন, আমি ভুল কিছু বলিনি। যা বলেছি তা এখানকার স্থানীয় ভাষায় খারাপভাবে দেখা হয় না।
তিনি মধ্য প্রদেশ ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, এখানে 'বন্দে মাতরম' গাওয়া বাধ্যতামূলক নয়। তার বক্তব্যের পর সেখানকার কংগ্রেস সরকার জানায় প্রতি মাসের প্রথম দিন মন্ত্রণালয়ে বন্দে মাতরম গাওয়া হবে।
খবর: টাইমস অব ইন্ডিয়া