অবহেলার শিকার সিংড়ার বৃদ্ধার ঠাঁই হলো অবশেষে সন্তানের ঘরেই। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের সহযোগিতায় রাস্তায় থাকা ষাটোর্ধ্ব মর্জিনা বেওয়ার দায়িত্ব নিলেন ছেলে মহাব্বত প্রামাণিক ও গ্রাম্য মাতবররা।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) সিংড়া উপজেলা সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া থানার এএসআই গোলজার হোসেন এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাইফুল ইসলাম।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বেলোয়া গ্রামের মৃত মছির উদ্দিন প্রামাণিকের স্ত্রী ষাটোর্ধ্ব বৃদ্ধা মর্জিনা বেওয়া দীর্ঘ দিন ছেলেদের অবহেলার শিকার হয়ে আসছিলেন।
পরে বিষয়টি সিংড়া থানা পুলিশ জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় সেই অবহেলিত বৃদ্ধাকে তার ছেলের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আর কোনদিন ‘মা’ কে অবহেলা করবে না মর্মে ছেলের কাছ থেকে নেওয়া হয় মুচলেকা।
সিংড়া থানার ওসি বলেন, এভাবে বৃদ্ধা ‘মা’ কে অবহেলা করা খুবই কষ্টকর।