নতুন সরকারের মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার নতুন সরকারের মন্ত্রীদের তালিকা চূড়ান্ত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় তাদেরকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে থাকতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে জানানো হয়েছে। 

রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবার যারা মন্ত্রী হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করবেন, তারা হলেন-

পূর্ণ মন্ত্রী ২৪ জন:

আ ফ ম মোজাম্মেল হক (গাজীপুর-১), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), সড়ক পরিবহন ও সেতু; মো. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), কৃষি; আসাদুজ্জামান খান (ঢাকা-১২), স্বরাষ্ট্র; মো. হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) তথ্য; আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪) আইন বিচার ও সংসদ; আ হ ম মুস্তফা কামাল (কুমিল্লা-১০) অর্থ; মো. তাজুল ইসলাম (কুমিল্লা -৯) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; ডা. দীপু মনি (চাদপুর-৩) শিক্ষা; এ কে আবদুল মোমেন (সিলেট-১) পররাষ্ট্র; এম এ মান্নান (সুনামগঞ্জ-৩), পরিকল্পনা; নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪) শিল্প; গোলাম দস্তগীর গাজী (নারায়ানগঞ্জ-১) বস্ত্র ও পাট; জাহিদ মালেক, (মানিকগঞ্জ-৩) স্বাস্থ্য ও পরিবার কল্যান; সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) খাদ্য; টিপু মুন্সি (রংপুর-৪), বাণিজ্য; নুরুজ্জামান আহমেদ (লালমনিরহাট-২), সমাজকল্যাণ; স. ম. রেজাউল করিম (পিরোজপুর-১) গৃহায়ণ ও গণপূর্ত; মো. শাহাবুদ্দীন (মৌলভীবাজার-১), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; বীর বাহাদুর কুশেসিং (বান্দরবান) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক; সাইফুজ্জামান চৌধুরী (চট্টগ্রাম-১০), ভূমি; মো. নুরুল ইসলাম সুজন (পঞ্চগড়-২), রেলপথ; ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) বিজ্ঞান ও প্রযুক্তি; মুস্তাফা জব্বার (টেকনোক্র্যাট) ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি।

১৯ জন প্রতিমন্ত্রী: কামাল আহমেদ মজুমদার (ঢাকা-১৫), শিল্প; ইমরান আহমেদ (সিলেট-৪), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক; মো. জাহিদ আহসান রাসেল (গাজীপুর-২), যুব ও ক্রীড়া, নসরুল হামিদ ((ঢাকা-৩), বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ; আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২) মৎস্য ও প্রাণিসম্পদ; মন্নুজান সুফিয়ান (খুলনা-৩) শ্রম ও কর্মসংস্থান; খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) নৌ-পরিবহন; জাকির হোসেন (কুড়িগ্রাম-৪) প্রাথমিক ও গণশিক্ষা, শাহরিয়ার আলম (রাজশাহী-৬) পররাষ্ট্র; জুনায়েদ আহমেদ পলক (নাটোর-৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ফরহাদ হোসেন (মেহেরপুর-১) জনপ্রশাসন, স্বপন ভট্টাচার্য (যশোর-৫) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, জাহিদ ফারুক (বরিশাল-৫) পানিসম্পদ, মো. মুরাদ হাসান (জামালপুর-৪) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শরীফ আহমেদ (ময়মনসিংহ-২) সমাজকল্যাণ, কে এম খালিদ (ময়মনসিংহ-৫) সংস্কৃতি, মো. এনামুর রহমান (ঢাকা-১৯) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, মো. মাহবুব আলী (হবিগঞ্জ-৪) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ (টেকনোক্র্যাট) ধর্ম।

৩ উপমন্ত্রী হলেন: হাবিবুন নাহার (বাগেরহাট-৩) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; এ কে এম এনামুল হক শামীম (শরিয়তপুর-২) পানিসম্পদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯) শিক্ষা।