রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স। টস জিতে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টা ২০ মিনিটে। আসরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের এটি দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে প্রথম বারের মতো মাঠে নামতে যাচ্ছে খুলনা।

নিজেদের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের কাছে ৩ উইকেটে হেরেছিল রংপুর। ঘুরে দাঁড়াতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।

রংপুর রাইডার্স :

মেহেদী মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।

 খুলনা টাইটান্স:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম, কার্লোস ব্র্যাথওয়েট, আলি খান, জহির খান, পল স্টার্লিং।