সাবেক স্ত্রী তাকে ফাঁকি দিয়ে অন্যের সঙ্গে সম্পর্ক গড়েন। এরই মাঝে জন্ম নেয় তিন সন্তান। ২১ বছর পর যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ী জানতে পারেন সন্তান জন্ম দেয়ার ক্ষমতাই নেই তার!
‘মানি সুপারমার্কেট’র ধন কুবের ৫৫ বছর বয়সী রিচার্ড ম্যাসন এই ঘটনায় ভেঙে পড়েছেন। ২০১৬ সালে চিকিৎসকরা তাকে জানান, সিস্টিক ফাইব্রোসিস সমস্যা আছে তার। এটি থাকলে কোনো পুরুষ সন্তান জন্ম দিতে পারেন না।
ম্যাসনের সঙ্গে তার স্ত্রীর অনেক আগেই ডিভোর্স হয়ে যায়। ১৯৯০ সালের দিকে এক পুরুষের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ছিল। ওই পুরুষই তিন সন্তানের পিতা বলে ধারণা তার।
এই বিষয়টি জানাজানি হয়েছে কিছুদিন আগে। স্ত্রীর নামে ম্যাসন মামলা করার পর। তিনি এখন ডিভোর্সের টাকা ফেরত চাইছেন।
শুক্রবার ম্যাসন ডেইলি মেইলকে বলেন, ‘আমার জীবনটাই শেষ হয়ে গেল। ডিভোর্সের পরও সাবেক স্ত্রী সন্তানদের খরচের জন্য আমার থেকে অর্থ নিয়েছে। তারা এখন অনেক বড়। এই কষ্টের কথা কাউকে বলতে পারছি না।’