দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশোর ব্যাটে ভর করে খুলনা টাইটান্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স।
বাংলাদেশে প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর ও মাহমুদউল্লার নেতৃত্বাধীন খুলনা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৯ রানের পুঁজি গড়েছে রংপুর।
রাইলি রুশো ৫২ বলে আট চার ও দুই ছক্কায় করেছেন ৭৬ রান। চতুর্থ উইকেটে রবি বোপারা রুশোর সঙ্গে ১০৪ রানের জুটি উপহার দেন। বোপারা ৪০ রানে অপরাজিত থেকে যান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদী মারুফ মাত্র ৫ রান করেই বিদায় নেন আলি খানের শিকার হয়ে। তবে রুশো ঝড় তুলেন। কিন্তু শুরু থেকে সঙ্গীর অভাবে ভোগলেন।
রুশো অবিচল খেলে গেলেও তিন নম্বরে এলেক্স হেলস মাত্র ১৫ রান করেই ফেরেন। জহির খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৯ বলে ১ চার ও ১ ছক্কায় ১৫ রান করেন তিনি।
চারে নেমে মোহাম্মদ মিথুন ১৭ বলে ১৯ রান করে ব্র্যাথওয়েটের শিকার হন। এরপর চতুর্থ উইকেটে রুশে ও বোপারা কেবল হতাশায় ভাসিয়েছেন খুলনার বোলারদের।
খুলনার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন আলি খান, জহির খান ও কার্লোস ব্র্যাথওয়েট।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৬৯/৩ (২০ ওভার) (রুশো ৭৬*, মারুফ ৫, হেলস ১৫, মিথুন ১৯, বোপারা ৪০*; আলি ১/৩৫, জহির ১/৩০, ব্র্যাথওয়েট ১/৩৯)।