কমলাপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কমলাপুরে গতকাল রবিবার ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় জানা যায়নি। যুবকের পরনে ছিল সাদা প্যান্ট ও নীল গেঞ্জি।  ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, রাত ৮টার দিকে গুরুতর আহত ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, বলাকা এক্সপ্রেসের ইঞ্জিনে চড়ে ওই যুবক কমলাপুর আসছিল। ট্রেনটি স্টেশনে ঢোকার আগে সে পড়ে চাকার নিচে চলে যায়।