ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠান ‘ইউএস-বাংলা এসেটস’-এর আধুনিক প্রকল্প হলিডে হোমসের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে সমুদ্রসৈকত কুয়াকাটায়। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় কেন্দ্র কুয়াকাটার প্রাইম লোকেশনে রিসোর্ট ও হোটেলের জন্য প্লট বিক্রি চলছে। সর্বনিম্ন পাঁচ থেকে সর্বোচ্চ ৫০ কাঠার এ প্লটগুলো আকর্ষণীয় দামে বিক্রি করা হচ্ছে বলে গতকাল রবিবার প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ‘হলিডে হোমস কুয়াকাটার’ যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এসেটসের করপোরেট অফিস ৭৭, সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, বারিধারা, ঢাকায় যোগাযোগ করতে বলা হয়েছে।