আইটেম গানের তালে নাচতে বাধ্য করে ধর্ষণ করা হতো

যৌন উত্তেজক আইটেম গানের সঙ্গে কিশোরীদের নাচতে বাধ্য করা হতো। এরপর নেশাগ্রস্ত করে তাদের ধর্ষণ করতো। ভারতের বিহারের সরকারি আশ্রয়কেন্দ্রের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে সিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে।

এনডিটিভি জানায়, রাজনীতির সঙ্গে জড়িত ব্রাজেশ ঠাকুরের বিরুদ্ধে দেওয়া ৭৩ পৃষ্টার চার্জশিটে এমন চিত্র উঠে আসে। কয়েক বছর ধরে আশ্রয়কেন্দ্রটি পরিচালনা করতেন তিনি।

চার্জশিটে ব্রাজেশ ঠাকুর এবং আশ্রয়কেন্দ্রের কর্মচারীসহ আরও ২০ জনের বিরুদ্ধে যৌন হয়রানি থেকে শিশুদের সুরক্ষা আইনের অধীনে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।

চার্জশিটের দেওয়া তথ্য অনুযায়ী, কিশোরীদের স্বল্পবসনা হয়ে ‘ভোজপুরি গানের’ তালে নাচতে বাধ্য করা হতো। একপর্যায়ে তাদের মাদক খাইয়ে অচেতন করে বিছানায় নিয়ে যাওয়া হতো। ওই অবস্থায় তাদেরকে ব্রাজেশ ঠাকুরের ‘অতিথিরা’ ধর্ষণ করতো।

সিআইয়ের প্রতিবেদনে বলা হয়, যেসব কিশোরী অস্বীকৃতি জানাতো, তাদেরকে মারধর এবং নির্যাতন করা হতো।

প্রায় ১০ বছর ধরে সরকারি আশ্রয়কেন্দ্রে বহু কিশোরীর ওপর চলা এই যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ্যে আসে টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস-টিআইএসএস’র সোশ্যাল অডিট প্রতিবেদনে।