নির্ধারিত সময়ের পরও সংসদ নির্বাচনের প্রচার সামগ্রী যারা সরাননি নির্বাচন কমিশন (ইসি) তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব ফরহাদ আহম্মেদ খান।
নির্বাচনের প্রচার সামগ্রী অপসারণে গত সোমবার (৭ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইসি। গতকাল মঙ্গলবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান দেশ রূপান্তরকে জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচার সামগ্রী অপসারণ করা হয়েছে। এখনো অনেক জায়গায় পোস্টার থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ বিষয়ে কমিশন আইনি ব্যবস্থা নেওয়া হবে।