আইপিএল শুরু ২৩ মার্চ

আইপিএলের ১২তম আসর শুরু হবে মার্চের ২৩ তারিখ। এপ্রিল-মে মাসে ভারতের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গতকাল মঙ্গলবার ঘোষণা দেন এবারের আইপিএল ভারতেই হবে। নির্বাচনের তারিখ দেওয়ার পর ম্যাচের ভেন্যু এবং তারিখ ঠিক করবে বিসিসিআই। এর আগে ২০০৯ ও ২০১৪ আইপিএল এবং সাধারণ নির্বাচন একই সময় হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছিল টুর্নামেন্ট।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পুরো টুর্নামেন্ট এবং ২০১৪ সালে আরব আমিরাতে শুধু প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল।  গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক

টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হবে।’