বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতির মামলায় কারাগার থেকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার এই আদেশ দেন।
অপরদিকে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধীতা করেন। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার্জ গঠন ও প্রোডাকশন ওয়ারেন্ট জারির জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন।
উল্লেখ্য, জরুরি বিধিমালা সংযুক্ত এ মামলার অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে মামলা বাতিল চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। রিট আবেদনের কারণে প্রায় ৮ বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। রিট খারিজ করে উচ্চ আদালত ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুই মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।