ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মাথা বিচ্ছিন্ন

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হলো এক স্কুলছাত্রীর। হতভাগ্য স্কুলছাত্রীর নাম মনিরা খাতুন। সে জেলার রৌমারী উপজেলার বালুরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রৌমারী বাজারে যাওয়ার পথে হাজিরহাট নামক স্থানে গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এ কারণে শিশুটি চিৎকার করতে পারেনি। ওড়নায় তার গলা কেটে যায় এবং মাথাটি ছিঁড়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সে। মনিরা বালুরগ্রাম এলাকার মমতাজ আলীর কন্যা। 

রৌমারী থানার ওসি আবু মুহাম্মদ দিলওয়ার হাসান বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা হচ্ছে বলে মামলা দায়ের করা হয়নি।