ঐক্যফ্রন্টের নির্বাচিতদের নাসিম মাথা গরম না করে শপথ নিয়ে সংসদে আসুন

আওয়ামী লীগ সভাপতি-মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ গ্রহণ করে সংসদে এসে ইতিবাচক ভূমিকা রাখা উচিত। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গমাতা পরিষদ’র আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নাসিম বলেন, ‘ঐক্যফ্রন্টের বন্ধুদের অনুরোধ করব, আপনারা সংখ্যায় যে কয়জনই হোন না কেন, মাথা গরম না করে শপথ নিয়ে সংসদে আসুন। সংসদে ভূমিকা রাখুন।