প্রশ্ন ফাঁসরোধে সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব বলে মনে করেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের যত বেশি চাহিদা থাকে সেটি বের করার জন্য যারা অসদুপায় অবলম্বন করে তারা ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা চালায়। আমাদের দায়িত্ব, এটি যাতে কোনোভাবেই বের না হয় এবং এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিরাট ভূমিকা রাখতে পারেন।’